×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশরে ‘বিশৃংখলা’ ছড়াতে বিক্ষোভ বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

মিশরের প্রধানমন্ত্রী মঙ্গলবার হুশিয়ার করে দিয়ে বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের দেশে ‘বিশৃংখলা’ ছড়ানোর সুযোগ দেবে না। গত মাসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে ছোট পরিসরে বিক্ষোভ হওয়ার পর তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।
স্পেনে নির্বাসিত এক ব্যবসায়ী দেশের ব্যাপক দুর্নীতির ব্যাপারে প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীকে অভিযুক্ত করার পর এ অস্বাভাবিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এ বিক্ষোভ প্রদর্শন করে।ওই সময় বিভিন্ন বিক্ষোভ-সমাবেশ থেকে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে সিসির প্রতি আহ্বান জানানো হয়।ওই বিক্ষোভের ব্যাপারে পার্লামেন্টে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিক্ষোভের নিন্দা জানান। মিশরে পরিকল্পিতভাবে ‘বিশৃংখলা’ সৃষ্টির ক্ষেত্রে এ বিক্ষোভকে বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন।ভবিষ্যতে বড় ধরনের কোন বিরোধিতার ভয়াবহ পরিণতির ব্যাপারেও তিনি হুশিয়ার করে দেন।মাদবৌলি বলেন, ‘মিশরের জনগণ তাদের দেশে ফের বিশৃংখলাপূর্ণ পরিস্থিতি মেনে নেবে না। তিনি পরোক্ষভাবে ২০১১ সালের আন্দোলনের কথা উল্লেখ করেন যে আন্দোলনে দীর্ঘ দিনের স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন।কর্তৃপক্ষ গত তিন সপ্তাহে প্রায় তিন হাজার লোককে আটক করেছে। এদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও আইনজীবী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat