×
ব্রেকিং নিউজ :
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড. ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর একটি শ্রম আদালত নোবেল বিজয়ী ড. ইউনুসের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ড. ইউনুসের মালিকানাধীন একটি আইসিটি কোম্পানির চাকরিচ্যুত তিন কর্মচারির করা মামলায় পূর্ব নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ড. ইউনুস এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের ক্লার্ক নুরুজ্জামান বাসসকে জানান, মামলার শুনানিতে আজ বিবাদি ড. মুহম্মদ ইউনুসের হাজির হবার কথা ছিল। তিনি হাজির না হওয়ায় আদালতের চেয়ারম্যান রবিউল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নুরুজ্জামান জানান, গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনিন সুলতানা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আবু আবেদীনকে সঙ্গে নিয়ে ড. ইউনুসকে আদালতে আজ হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। মামলার অপর দুই অভিযুক্ত আদালতে হাজির হন। কিন্তু ড. ইউনুস আদালতে হাজিন হননি।এর আগে গত ১০ জুলাই আদালত তাদের সকলের বিরুদ্ধে সমন জারি করেছিল। সমন পেয়ে দু’জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তাদের সকলের জামিন আবেদন মঞ্জুর করে। আজ শুনানির জন্য মামলাটি নির্ধারিত ছিল।মামলার বাদী পক্ষের একজন জনৈক আবদুস সালাম বাসসকে জানান, আমরা আমাদের কর্মস্থলে ইউনিয়ন করার দায়ে আমাদের চাকরিচ্যুত করাকে চ্যালেঞ্জ করে তিনটি মামলা করি। প্রতিষ্ঠানে ইউনিয়ন করার অভিযোগে এই তিন কর্মচারিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।উল্লেখ্য, গ্রামীণ ফোনের সঙ্গে গ্রামীণ কমিউনিকেশনের কোন সম্পর্ক নেই।
বাসস -

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat