×
ব্রেকিং নিউজ :
ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-১১
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল শনিবার। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।
জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।এদিকে সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করবেন।এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজসহ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat