×
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০১৯-১০-১২
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপান প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস

জাপান প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।এতে বলা হয়, জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’। চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলায় জাপান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সাথে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিবৃন্দের সাথে দূতাবাস নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।এরূপ পরিস্থিতিতে দূতাবাস সকলকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে।এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইমারজেন্সি ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২০২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১ নম্বরসমূহ জাপান প্রবাসী ভাইবোনদের জন্য খোলা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat