×
ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনায় রিফাত হত্যা মামলায় আরও এক আসামির আত্মসমর্পণ

শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় আরও এক আসামি আত্মসমর্পণ করেছে।এ মামলায় চার্জশীটভূক্ত অপ্রাপ্তবয়স্ক পলাতক আসামি রাকিবুল হাসান নিয়ামত আজ রোববার বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজি তার জামিনের আবেদন শুনানির জন্য তা শিশু আদালতে প্রেরণ করেন।
মামলার বাদি পক্ষের আইনজীবি এডভোকেট মজিবুল হক কিসলু জানান, জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুলকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।এই মামলায় এখন পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক আসামি নাইম এবং প্রাপ্ত বয়স্ক আসামি মুসা পলাতক রয়েছে। মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া পলাতক আসামিদের মধ্যে ৬ অক্টোবর চার আসামি ও ৭ অক্টোবর একজন আত্মসমর্পণ করে।গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat