×
ব্রেকিং নিউজ :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-১৮
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে।১০৫ একর ভূমিতে গড়ে উঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আন্তর্জাতিক মানের শুটিং স্পট, হেলিপ্যাড, রিসোর্ট, উন্নতমানের পিকনিক স্পট, ফুলের বাগানসহ মনোরম পরিবেশ গড়ে তোলা হবে।’মন্ত্রী আজ গাজীপুরের আন্দারমানিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে মাস্টার প্লান অনুযায়ী উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, বঙ্গবন্ধু ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল করিম, যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন, পরিচালক কে এম আইয়ুব আলী, সহকারী পরিচালক (এফডিসি) মো: রফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শংকর দত্ত, জেলা তথ্য অফিসার জালাল আহমেদসহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।পরে মন্ত্রী বঙ্গবন্ধু ফিল্ম সিটির ক্যাফেটেরিয়া, লেকসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat