×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-১০-১৯
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত

স্পেনের কাতালান প্রদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত করা হয়েছে। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার স্প্যানিশ লিগের খেলাটি এর আগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবার কথা ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে গতকাল শুক্রবার দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে সোমবার আটক করার পর পুরো শহর জুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সহিংস প্রতিবাদ শুরু হলে এ সপ্তাহের শুরুতেই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে লীগ আয়োজকরা এল ক্লাসিকোর তারিখ পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন করে।ইতোমধ্যেই লা লিগা ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে স্থানান্তর অথবা আগামী ১৮ ডিসেম্বর সম্ভাব্য একটি পরিবর্তিত তারিখের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।উল্লেখ্য, এল ক্ল্যাসিকোর সর্বশেষ লড়াইয়ে গত বছর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদ। লা লিগায় এ পর্যন্ত দুই দল ১৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। এ লড়াইয়ে উভয় দলের জয় সমান ৭২টি করে। অপর ৩৪টি ম্যাচ ড্র হয়েছে। তাই এবারের লড়াইটি হবে দুই দলের জন্য মর্যাদার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। পূর্বনির্ধারিত তথ্য অনুযায়ী দ্বিতীয় এল-ক্লাসিকো ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে হওয়ার সম্ভাবনা আছে। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগে প্রথমটি নিয়েই জট লেগে গেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat