×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২০
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাব দেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত : তথ্যমন্ত্রী

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাব দেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বলেছেন, এর সাবেক নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধসহ দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছেন।
মন্ত্রী আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সবসময় একটি উন্নত দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন।’
জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।ক্লাবের সদস্যবৃন্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশ গঠন ও উন্নত জাতি গঠন দু’টি পৃথক কাজ। আমরা একটি উন্নত দেশ এবং একটি উন্নত জাতিও গঠন করতে চাই।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন সম্ভব নয়। এর জন্য জনগণের মধ্যে দেশপ্রেম, আবেগ ও নৈতিক মূল্যবোধ প্রয়োজন।তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা একটি উন্নত বাংলাদেশ ও উন্নত জাতি গঠনে বলিষ্ঠ ও সুনির্দিষ্ট ভূমিকা পালন করবেন।জাতীয় প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা তাদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে শুধু প্রেসক্লাবকেই সমৃদ্ধ করেননি বরং বাঙালি জাতিকেও সমৃদ্ধ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat