×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাউকে হয়রানি করলে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : দুদক চেয়ারম্যান

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা যদি কেউ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, কিংবা ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়রানি করেন-তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির’ সভায় সভাপতির বক্তৃতায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, এ জাতীয় অপরাধের আটটি অভিযোগের বিষয়ে প্রশাসনিক অনুসন্ধান , তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির সদস্য দুদক সচিব মুহাম্মদ দিলোয়র বখ্ত, সদস্য মহাপরিচালক (লিগ্যাল) মোঃ মফিজুর রহমান ভূঞা , মহাপরিচালক (প্রশাসন) মোঃ জহির রায়হান, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জালাল সাইফুর রহমান প্রমুখ।
এদিকে দুদক প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও দমনের জন্য গঠিত একটি প্রতিষ্ঠান। দেশের উন্নয়নে সবাই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। আর এ জাতীয় প্রতিষ্ঠান তখনই শক্তিশালী হয়, যখন ঐ প্রতিষ্ঠানের কমর্কতা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ চারিত্রিক দৃঢ়তা থাকে।
তিনি কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, অভিযোগের অনুসন্ধান ও তদন্তের গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা কর্মকর্তাদের দায়িত্ব। তথ্য পাচারের মতো অনৈতিক কাজে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat