×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩৭তম বিসিএস হতে ৭৮৭জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার হিসেবে ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করার কথা জানানো হয়।
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের বিশেষ সভায় ৭৮৭জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সুপরিশের পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭ টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে কর্ম কমিশন।
উল্লেখ্য, ৩৭তম বিসিএস থেকে ১ম/২য় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২ হাজার ২৬২ জন প্রার্থীদের মধ্য থেকে এ যাবত ১ম শ্রেণির [৯ম গ্রেড] নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং ২য় শ্রেণির [১০ম গ্রেড] নন-ক্যাডার পদে ৮৮৫জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat