×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ল

শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় ক্রিকেটররা। প্রথম শ্রেনীর জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) অংশগ্রহণকারী ক্রিকেটাররা পেতে শুরু করেছে বর্ধিত হারে তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
ক্রিকেটারদের ধর্মঘটের পর শনিবার ফের শুরু হয়েছে ২১তম এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। তবে লীগের প্রথম রাউন্ড থেকেই কার্যকর হবে বর্ধিত হারে বেতন ভাতাদি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আজ বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলোয়াড়দের আবাসন ভাতা বাড়ানো হয়েছে ৮০ শতাংশ, আর ম্যাচের দিন খাদ্য ভাতা বেড়েছে ৮৫ শতাংশ।একই সঙ্গে ক্রিকেটারদের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে, সেই সঙ্গে হোটেল থেকে মাঠে যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বাস। এদিকে ক্রিকেটারদের ম্যাচ ফি ও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।টায়ার ওয়ানে খেলা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ৭১ শাতংশ। ফলে প্রতি ম্যাচের জন্য তারা এখন ৬০ হাজার টাকা করে পাবে। আগে তাদের ম্যাচ-ফি ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় টায়ারের খেলোয়াড়দের ম্যাচ-ফি বাড়ানো হয়েছে শতভাগ। অর্থাাৎ আগে একটি ম্যাচের জন্য তারা যেখানে মাত্র ২৫ হাজার টাকা পেত, এখন থেকে তারা দ্বিগুন হারে অর্থাাৎ ম্যাচ-ফি বাবদ পাবে ৫০ হাজার টাকা।উভয় টায়ারের খেলোয়াড়রাই যাতায়াত ভাতা বাবদ পাবে ৩৫০০ টাকা। যেটি এর আগে ছিল ২৫০০ টাকা। এখন থেকে তারা দৈনিক ভাতা বাবদ পাবে ২৫০০ টাকা, আগে ছিল ১৫০০ টাকা। ঘরোয়া ক্রিকেটের মত আন্তর্জাতিক খেলায়ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবি’র ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat