×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ১১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ডায়াবেটিস আমাদের সুন্দর জীবনযাত্রাকে ব্যাহত করে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এজন্য সার্বিক সচেতনতার পাশাপাশি পরিমিত খাবার গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।
আজ রাজধানীর শাহবাগে বারডেম মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’।ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যখন কীটনাশক ছিটানোর চেয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছি তখন ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান কার্যক্রমে এ রোগের প্রতিকার ও প্রতিরোধে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তি করার আহ্বান জানান।’বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোঃ ফারুক পাঠান, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জাফর এ লতিফ এবং বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব অধ্যাপক মোঃ সাইফ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat