×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০২
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে মানসম্মত পণ্য রপ্তানী করবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। এই ধারাবাহিকতায়, বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পন্য রপ্তানী করবে।
আজ চীনের ভাইস মিনিস্টার (শুল্ক ও সাধারণ প্রশাসন) ঝাং জিওয়েন সাথে তার অফিসকক্ষে সাক্ষাতকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের প্রক্রিয়াজাত ও রপ্তানিতে চীনের সহযোগিতা প্রয়োজন- এ কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে আরো উন্নয়নের লক্ষ্যে চীনের কারিগরি সহায়তার গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির বড় সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন সেটা আরও বিকশিত করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে ঢাকা-বেজিং দ্বিপাক্ষিক সহযোগিতার নয়টি চুক্তি স্বাক্ষর তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
বৈঠককালে ঝাং জিওয়েন বলেন, চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। বাংলাদেশ হতে রাইস ব্রানও আমদানি করতে চায় দেশটি।
এছাড়া বাংলাদেশ যেসব কৃষিজাত পন্য চীনে রপ্তানি করতে আগ্রহী সে সম্পর্কে দেশে চীনের অ্যাম্বাসিকে অবহিত করার কথাও উল্লেখ করেন তিনি।
সাত সদ্যসের প্রতিনিধি দলে আরও ছিলেন শুল্ক আদায় বিভাগের উপ মহাপরিচালক সান রেনউ, ব্যুরো অব আমদানি এবং রপ্তানি নিরাপদ খাদ্য’র উপ মহাপরিচালক ইউ ওয়েঞ্জুন, জিয়ামেন কসটিউম ডিসট্রিক্ট এর মহাপরিচালক চেন ইউ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat