×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০৬
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ তালিকা থেকে নাম প্রত্যাহারে অগ্রগতি দেখছেন সুদানের প্রধানমন্ত্রী

সুদানের নতুন বেসামরিক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ওয়াশিংটন সফরে তিনি যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসবাদে তার দেশের রাষ্ট্রীয় মদদের সহায়তাকারী তালিকা থেকে নাম প্রত্যাহারে অগ্রগতি দেখছেন।
প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদোক কয়েক দশকের সামরিক শাসনের পর গত আগষ্ট মাসে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৮৫ সালের পর তিনিই দেশটির প্রথম নেতা যিনি ওয়াশিংটন সফর করলেন।
যুক্তরাষ্ট্র দুই দশকের বেশি সময় পরে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হলেও এখনো পর্যন্ত সুদান যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ মদদানকারী দেশের তালিকাভুক্ত থাকায় বিশ্বের সর্ববৃহৎ এই অর্থনীতির দেশটির বিনিয়োগে নিয়ে শঙ্কিত রয়েছে।আটলান্টিক কাউন্সিলে বিভিন্ন আলোচনায় হামদোক বলেন, সন্ত্রাসবাদে সহায়তাকারী দেশ হিসেবে সুদানের ওয়াশিংটনের তালিকাভুক্ত থাকার বিষয়ে গত দুই-তিন দিন ধরে আলোচনা চলে।.
যুক্তরাজ্যে পড়াশুনা করা সাবেক কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তা হামদোক বলেন, সুদানের এইকালো তালিকাভুক্তির কারণে কেবল বিনিয়োগেই বিরূপ প্রভাব পড়ছে না দেশটির সীমান্ত খুলে দেওয়াও ঋণ থেকে মুক্তির ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।তিনি বলেন, ‘আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এতে করে আমরা এগিয়ে যেতে সক্ষম হবো এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat