×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০৬
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক বৈঠক আজ সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম বাসসকে বলেন, বৈঠকে শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকান্ড এবং ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রস্তাবিত জনবল কাঠামো বিষয়ে আলোচনা হয়।বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat