×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে বন্দুকধারীদের গুলি, নিহত ২৩

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে অজ্ঞাত ব্যক্তিদের গুলি ও ছুরিকাঘাতে অন্তত ২৩ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। শুক্রবার রাতে বিক্ষোভের মধ্যে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে। খবর আল জাজিরা’রশুক্রবার রাতে বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ার ও খিলানি স্কয়ারে হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। এর কাছেই তিনটি ব্রিজের কাছেও অনেক বিক্ষোভকারী জড়ো হন। গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একটি পিক আপ ট্রাকে এসে হামলা চালায়। তারা একসঙ্গে গুলি ও ছুরিকাঘাত করে। তারা বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড়ো ধরনের সহিংসতা।পুলিশ ও চিকিত্সকরা জানিয়েছেন, হামলায় শনিবার নিহতের সংখ্যা ২৩ এবং আহতের সংখ্যা ১৩০ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat