×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১০
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামোয়ায় হামের মহামারিতে মৃতের সংখ্যা ৭০

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়ায় মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০।এই মহামারি প্রতিরোধে জাতিসংঘ ২৬ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।গত সপ্তাহে ব্যাপক টিকাদান কার্যক্রম সত্ত্বেও সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সরকারী হিসেবে আরো ১১২ জন এতে আক্রান্ত হয়েছে।এ ঘটনায় দেশটি গত দুইদিন থেকে অচল হয়ে রয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক বলেন, এই জরুরি সহায়তা দেয়া হয়েছে।লুকক এক বিবৃতিতে বলেন, ‘সামোরার জনগণ এককভাবে এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই মহামারির প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রত পদক্ষেপ নিতে হবে।’সামোরা সরকার বলেছে,দেশটির ২লাখ জনসংখ্যার ৯০ শতাংশকে হামের টিকা দেয়া হয়েছে।মধ্য অক্টোবরে যখন হাম ছড়ানো শুরু করে তখন টিকা গ্রহনকারী ছিল ৩০ শতাংশ ।টিকা গ্রহনের পরে এর কার্যকারিতা শুরু হতে সময় লাগে ১০ থেকে ১৪ দিন।মোট হাম আক্রান্ত লোকের সংখ্যা ৪,৬৯৩ জন, তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৬ শিশুসহ ২২৯ জন বর্তমানে হাসপাতালে রয়েছে।এদের মধ্যে ১৬ শিশু গুরুতর আহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat