×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১১
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের নামে সহিংসতা চালালে আইনপ্রয়োগকারী সংস্থা সমুচিত জবাব দেবে : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা চালালে জনগনের জানমাল রক্ষার জন্য আইনপ্রয়োগকারী সংস্থা সমুচিত জবাব দেবে। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, কাল বেগম খালেদা জিয়ার জামিনের রায় দেবে, আজ তারা আগুন দিয়েছে। তারা অগ্নিসন্ত্রাসের হুমকি দিচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। বিএনপি সহিংসতার পথে গেলে আইনপ্রয়োগকারী সংস্থা সমুচিত জবাব দেবে।
দলীয় নেতা-কর্মীদের তিনি বলেন, আপনারা সতর্ক থাকবেন যাতে বিএনপি রায়কে কেন্দ্র করে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নিজে থেকে কিছু করবেন না, তবে আক্রান্ত হলে চুপ থাকবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং। আমাদের যারা প্রতিপক্ষ তারা ক্ষমতার জন্য চক্রান্তের পথ বেছে নিয়েছে। বেগম জিয়ার জামিনকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ আদালতকে হুমকি দিচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat