×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১৫
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিচারপতিদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ সুপ্রিম কোর্ট ডে ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।এ সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন।রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘১৯৭২ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুপ্রিম কোর্ট ন্যায় বিচার নিশ্চিত করা,মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ভবিষ্যতে মৌলিক মানবাধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্ট তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat