×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-১৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ডিজিটাল সংযুক্তি : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দির পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ডিজিটাল সংযুক্তি।তিনি বলেন, “পরিবর্তনের এই অনিবার্য ধারাবাহিকতায় টেলিকম সাংবাদিকতার কৌশলও পাল্টে গেছে। কলমের জায়গা দুনিয়াতে কেউ দখল করতে পারবে না। জনগণের সাথে সম্পর্ক তৈরিতে কলমের ভূমিকা বেশী থাকবে।”
টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার শিপুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
সংগঠনের ১৫ সদস্যদের প্রতিনিধি দলটি আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।ডিজিটাল বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। ২০২১ সালের মধ্যে প্রথম ধাপটি বাস্তবায়িত হবে। এর পর দুরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে পরিকল্পনা এবং ২১০০ সালে বদ্বীপ পরিকল্পনা করে রেখেছেন।মন্ত্রী বলেন, যে কোন মূল্যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবকে সফল করতেই হবে। এরই ধারাবহিকতায় ২০১৮ সালে ফাইভজি প্রযুক্তির পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফাইভজি বাস্তবায়নের পথ নকশা প্রণয়ন করা হচ্ছে।অনুষ্ঠানে টিআরএনবি নেতা সাংবাদিক সজল জাহিদ, রাশেদ মেহেদী, শামীম আহমেদ, তারেক মোরতাজা, শাহেদ সিদ্দিকী, ফারুক হোসাইন, মোহাম্মদ শামীম, হিটলার এ হালিম, শাহিদ বাপ্পি, আল-আমীন দেওয়ান, কাজী সোহাগ, ইসমাইল হোসেন, এসএম কামরুল ইসলাম এবং এইচ এম মোর্তুজা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat