×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-২৪
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামরিক শাসনে যে দল গঠিত তারাই গণতন্ত্র হত্যা দিবস পালন করে : তোফায়েল আহমেদ

 আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, যে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত এবং যারা সামরিক শাসনের মধ্যে দল গঠন করেছে তারাই আবার গণতন্ত্র হত্যা দিবস পালন করে। তিনি বলেন, “যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছে, যাদের দলীয় প্রধান অর্থ আত্মসাতের কারণে জেলে, তাদের দলেরই প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত এবং সামরিক শাসনের মধ্যেই গঠন করা হয়েছে সেই দলটি।”
তোফায়েল আহমেদ আজ সদর উপজেলার বাংলাবাজার এলাকায় এনআরবিসি ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্যাংকের চেয়রম্যান এস এম পরভেজ তমাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ আরো বলেন, “যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হিসাবে রাষ্ট্রপতি হয়েছে, তারা আবার পালন করছে গণতন্ত্র হত্যা দিবস। অথচ তারা গত বছরের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলটি পেয়েছে ৬টি আসন।”
তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপর হামলার ব্যাপারে বলেন, এটা অন্যায় ও গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। একজন ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলংক। সাবেক এই ডাকসু ভিপি স্মৃতিচারণ করে বলেন, “আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিলো। তারপরেও আমরা এক টেবিলে বসে ৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।” তিনি বলেন, ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরুর উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্র জীবনে এমন করে এনএসএফ ডাকসু অফিসে আক্রমণ করেছিলো। কিন্তু সেই আয়ুব খান-এনএসএফ’র পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করে না।
তোফায়েল বলেন, যে বাংলাদেশকে এক সময় বলা হতো দরিদ্র দেশের মডেল। সেই দেশকে এখন বলা হয় বিস্ময়কর উত্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান, ড. নুরনবী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সূপার সরকার মো. কায়সার ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat