×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১২-২৭
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু বিপিএল : মুশফিক নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো খুলনা

 টানা দুই ম্যাচ হারের পর মুশফিকুর রহিম-শহিদুল ইসলামের নৈপুন্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো খুলনা টাইগার্স। আজ থেকে শুরু হওয়া ঢাকার দ্বিতীয় পর্বে টুর্নামেন্টের ২২তম ম্যাচে খুলনা ৫২ রানে হারিয়েছে রংপুর রেঞ্জার্সকে। ব্যাট হাতে অধিনায়ক মুশফিক ৪৮ বলে ৫৯ রান ও বল হাতে শহিদুল ২৩ রানে ৪ উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রংপুর। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি খুলনা। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। মেহেদি হাসান মিরাজ ১২, দক্ষিণ আফ্রিকার রিলি রুশো শূন্য ও শামসুর রহমান ১৩ রান করে ফিরেন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ভালো শুরুর পরও ২২ বলে ৩০ রান করে আউট হন।
দলীয় ৮৪ রানে শান্ত’র বিদায়ের পর পঞ্চম উইকেটে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মুশফিক। মারমুখী মেজাজে থাকা জাদরান ৬টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৪১ রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারে আউট হন মুশফিক। ৪৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন মুশফিক। ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় খুলনা। রংপুরের মুস্তাফিজ ২৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু হয়নি রংপুরেরও। ৪২ রানে ৩ উইকেট হারায় তারাও। তবে খুলনার বোলারদের তোপে রংপুরের পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান পর্যন্ত যেতে পারে রংপুর। দলের পক্ষে আগের ম্যাচের হিরো লুইস গ্রেগরি সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান ১১ বলে অপরাজিত ২১ ও ওপেনার মোহাম্মদ নাইম ২০ রান করেন। খুলনার শহিদুল ২৩ রানে ৪ উইকেট নেন।
এই জয়ে ৬ খেলায় ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট হলো খুলনার। আর সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্টই থাকলো রংপুরের।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ১৮২/৭, ২০ ওভার (মুশফিক ৫৯, জাদরান ৪১, মুস্তাফিজ ৩/২৮)।
রংপুর রেঞ্জার্স : ১৩০/৯, ২০ ওভার (গ্রেগরি ৩৪, মুস্তাফিজ ২১*, শহিদুল ৪/২৩)।
ফল : খুলনা টাইগার্স ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা : শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat