×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানকে হুমকি দিয়ে ‘বিপাকে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের ৫২টি কালচারাল সাইটে হামলার হুমকি দিয়ে একধরনের বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল কাসেম সোলেইমিকে হত্যার পর ইরান হামলা চালাতে পারে এর জবাবে দেশটিকে পালটা হুমকি দেন ট্রাম্প।গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি। এরপরই ইরান আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।এদিকে ট্রাম্প বলেন, বিশ্বের কোথাও ইরান যদি কোন আমেরিকান বা তাদের সম্পত্তিতে আঘাত হানে এর জবাবে দেশটির ৫২ টি সাইটে হামলা চালানো হবে।

এমন হুমকির পর সমালোচনায় পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। কেননা ইরানের ওইসব সাইট যুদ্ধকালীন সময়েও রক্ষা করতে হবে এমন চুক্তি করা হয়। যুদ্ধকালীন সময়ে ঐসব অঞ্চলে হামলা করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। জাতিসংঘের কালচারাল সংস্থার ডিরেক্টর জেনারেল অড্রে অজৌলে বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই ১৯৭২ সালে এক চুক্তিতে স্বাক্ষর করেন। যাতে বলা হয়েছিল যুদ্ধকালীন সময়ে ওইসব সাইটে হামলা করা যাবে না।ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওমর ও ক্রিস মারফি বলেন, ট্রাম্পের এমন হুমকি যুদ্ধের ন্যায় অপরাধ। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভিদ জারিফও একই মন্তব্য করেছেন।অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিক রাব সোমবার বলেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কালচারাল সাইট রক্ষা করা হয় এবং ব্রিটেন তা সম্মান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat