×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আর এতে আগামী বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী যোগদানের বিষয়টি শঙ্কার মুখে পড়েছে।১৯৪৭ সালের জাতিসংঘের হেডকোয়ার্টার চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রকেই জাতিসংঘের কূটনীতিকদের প্রবেশাধিকার দিতে হয়। ওয়াশিংটন বলছে, নিরাপত্তা, সন্ত্রাস এবং বৈদেশিক নীতির জন্য তারা ভিসার অস্বীকৃতি জানাতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভিসা সংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।এদিকে এই বিষয়ে জাতিসংঘের ইরান মিশনের পক্ষ থেকে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভিসার বিষয়ে তাদের কাছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানী হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমালোচনা ঠেকাতেই ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভিসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে যুক্তরাষ্ট্র।গত ৩ জানুয়ারী ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat