×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলংকার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রীলংকার বিদায়ী হাইকমিশনার ক্রিসান্থে ডি সিলভা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘সাক্ষাতকালে রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার দু’টি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শ্রীলংকার হাইকমিশনারের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।’
তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, শিল্প ও সংস্কৃতিসহ বহু বিষয়ে দু’দেশের মধ্যে মিল রয়েছে।রাষ্ট্রপতি হামিদ দু’দেশের বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে খুবই চমৎকার উল্লেখ করে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।রাষ্ট্রপতি দু’দেশের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে যথাযথ ভূমিকা পালনের জন্য বিদায়ী হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। তিনি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে ব্যবসায়ী নেতা অথবা প্রতিনিধি পর্যায়ে আরো সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।শ্রীলংকার হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে অব্যাহত সমর্থন দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে সব সময়ই গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশে শ্রীলংকার ৫০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শ্রীলংকা বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলে বিদায়ী হাইকমিশনার আশা প্রকাশ করেন।সাক্ষাতকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat