×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিলখানা হত্যা মামলায় খালাস প্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে : এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিডিআর বিদ্রোহের মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করার হবে।২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আজ এ কথা জানান।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজকে রায়টা সই করে পূর্ণাঙ্গভাবে প্রচার করা হয়েছে। মোট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার এ রায়। তিনজন বিচারপতি ঐক্যমতে পৌঁছেছেন। কিন্তু তিনজনেই আলাদা আলাদা রায় দিয়েছেন।এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।এটর্নি জেনারেল বলেন, রায়ে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রাখেন। ইতিমধ্যে তিনজন মারা গেছে। যাবজ্জীবন দেয়া হয়েছে ১৮৫জনকে। তার ভেতরে একজন মৃত্যুবরণ করেছেন। ১৩ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন ২ জনকে। ১৫৭ জনকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন, এর ভেতর ২ জন মারা গেছে। ১৩ জনকে সাত বছর, ১৪ জনকে ৩ বছর, ১ বছর কারাদন্ড দেয়া হয়েছে ২ জনকে। মামলায় মোট ৫৫২জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।আপিল করা হবে কিনা এ বিষয়ে মাহবুবে আলম বলেন, রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবো। তবে যারা খালাস পেয়েছেন তাদের ব্যাপারে আপিল করা হবে। ফৌজদারি নিয়ম অনুসারে ৩০ দিনের মধ্যে এ আপিল করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat