×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-১২
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) সদস্যদের সঙ্গে গুলিবিনিময়কালে ইকবাল হোসেন নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ইকবাল হোসেনের স্ত্রী ও শ্যালকও আহত হয়েছেন।  কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। মাদক চোরাকারবারী চক্রটি বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল।এমন সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারী দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান র‌্যাব সদস্যরা। এতে ইকবালের মৃত্যু হয়। নিহত ব্যক্তির স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তার নাম ইকবাল হোসেন। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা, বিদেশি পিস্তল-গুলি ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়েছে। গুলিতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat