×
ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা
  • প্রকাশিত : ২০২০-০১-১৭
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান সংকট: ৮ বছর পর জুম্মার নামাজ পড়াবেন খামেনি

ইরানের সর্বোচ্চীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি আট বছর পর আজ জুম্মার নামাজের ইমামতি করবেন। ধারণা করা হচ্ছে, মার্কিন হামলায় কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পর যে সংকটের সৃষ্টি হয়েছে সেটি নিয়েই জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।ইতিমধ্যে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলার প্রতিবাদে ইরান জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে দেশটির অর্থনীতি নিয়ে চিন্তায় রয়েছে ইরানের নেতারা।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।বিমান বিধ্বস্তের পর পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দিয়ে ইরান সেনাবাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান পিএস৭৫২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat