×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম নিয়ে বিষোদগার করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদগার করছে।তিনি বলেন, “অতীতে ইভিএম পদ্ধতিতে যে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি প্রার্থীরা ইভিএম পদ্ধতিতে ইতোপুর্বে বেশ কয়েকটি নির্বাচনে বিজয়ীও হয়েছে।”
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আজ এ কথা বলেন।তিনি বলেন, এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীর পক্ষে যেভাবে গণজোয়ার উঠেছে তাতে আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবে।বিএনপি নির্বাচনে জিতলে সুষ্ঠু আর হারলে বলে কারচুপি, এটি তাদের পুরানা অভ্যাস বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনের আগে বিএনপি দিবাস্বপ্ন দেখে। তারা যে কোনো নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা তুঙ্গে বলে প্রচার করে। আর নির্বাচনের পরে তারা হেরে যায়। এবার সিটি নির্বাচনে তাদের দিবাস্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে।”
তিনি বলেন, দেশের মানুষ জানে কোন প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন হবে।নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আওয়ামী লীগ বা সরকরের কোনো আপত্তি থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একই দিনে সিটি নির্বাচন এবং সরস্বতি পূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলে গ্রহণযোগ্য একটি তারিখ ঠিক করবে বলে প্রত্যাশা করছি।আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের মৃত্যুতে তিনি দু:খ প্রকাশ করেন।এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইজ্ঞিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat