×
ব্রেকিং নিউজ :
স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে আলিয়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরো উন্নত ও সচল ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ফিরিয়ে এনে আরো উন্নত ও সচল ঢাকা গড়ে তুলবেন।
তিনি বলেন, “উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা। আমরা উন্নয়নের যে রূপরেখা প্রদান করেছি তা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। আমরা ঢাকার উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পাঁচটি রূপরেখা দিয়েছি। ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ফিরে আনবো। উন্নত ও সচল ঢাকা গড়ে তুলবো।”
তাপস আজ রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটির ৬০, ৬১, ৬২ নম্বর ওয়ার্ড হয়ে ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কে প্রচারণায় অংশ নেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী সব নাগরিক সুবিধা পাবেন। উন্নত ঢাকা গড়ে তুলবেন।
তিনি বলেন, সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি পরিকল্পনার আওতায় আমরা সততা, নিষ্ঠা একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে রাজধানীবাসীর সেবা করে যাব। ২০৪১ সাল নাগাদ ঢাকাকে আমরা উন্নত ঢাকায় পরিণত করবো।
তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবা প্রদানকারী সংস্থা। সুতরাং এই সেবা প্রদানকারী সংস্থাকে ঢাকাবাসীর জন্য ২৪ ঘণ্টাই সেবা প্রদানে নিয়োজিত রাখবেন। তিনি বলেন, আমাদের প্রাণের ঢাকাকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবো। আমাদের সেবা সার্বক্ষণিক ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat