×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্কুল কলেজের শিক্ষার্থীদের সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন

স্কুল কলেজের শিক্ষার্থীরা সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুব ও নতুন প্রজন্মকে দেশ গঠন এবং সামরিক বিষয়ে অনুপ্রেরণার অংশ হিসেবে স্থানীয় স্কুল ও কলেজ এবং সেনাবাহিনীর তত্ত¡াবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকগণকে সেনাবাহিনীর শীতকালীন মহড়া এলাকার কার্যক্রম পরিদর্শনে আমন্ত্রণ জানানো হয়।
এর প্রেক্ষিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর এ আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর ৪০৩ ব্যাটল গ্রæপের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় আর্টডক এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), লেঃ জেনারেল শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তিনি আগত ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ১৯৭১ সনে লাখো শহীদ এবং আপামর জনসাধারণের ত্যাগের মাধ্যমে কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস এবং তা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ছাত্র-ছাত্রীসহ সকল নাগরিকদের সম্পৃক্ত থাকার গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন।
একই সাথে তিনি আগত শিক্ষকবৃন্দকেও ধন্যবাদ জানান। তিনি উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর শিক্ষার্থীদের অনেক কৌতুহলী প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও দেশ গঠন এবং সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহ প্রদান করেন।
কালিয়াকৈরসহ আর্টডকের আওতাধীন বিভিন্ন শীতকালীন প্রশিক্ষণ এলাকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন ছাত্র-ছাত্রীও শিক্ষক প্রতিনিধিগণ প্রশিক্ষণ এলাকাসমূহ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat