×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে মানবাধিকার সুরক্ষায় আইসিজে’র আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলায় গণহত্যা থামিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার অন্তর্র্বতী আদেশকে স্বাগত জানিয়েছেন।
মিয়ানমারে গণহত্যা সংঘটিত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতীয় মানবাধিকার কমিশন প্রচেষ্টা চালায় এবং রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে। নাছিমা বেগম বলেন, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর, পাশবিক নির্যাতনের শিকার হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক এই গণহত্যা বন্ধের নির্দেশকে মাইলফলক বলে মনে করেন কমিশন চেয়ারম্যান। এই নির্দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইসিজের নির্দেশ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat