×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটবৃন্দের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার মির্জাপুর ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে এসে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন এবং কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী, সভাপতি মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন (এমইসিএ) ও অভ্যাগত অতিথিবৃন্দ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
পরে প্রধান অতিথি এমইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দেন। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধাভরে স¥রণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান ত্রিশ লাখ শহীদদের- যাদের অসামান্য অবদানে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তিনি বর্তমান ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এরপর তিনি ক্যাডেটবৃন্দ দ্বারা বর্ণাঢ্য চিত্র প্রদর্শনী ও বিজ্ঞান মেলার আয়োজনের শুভ সুচনা করেন। পরে প্রধান অতিথি ও সাবেক ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে কলেজের শহীদ মিনার এলাকায় বৃক্ষরোপন করেন।পুনর্মিলনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিন ব্যাপী মির্জাপুর ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুরু হয়। প্রতি চার বছর পর পর পুনর্মিলনীর আয়োজন করা হয়ে থাকে। এতে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন এক অনাবিল আনন্দের সাথে দৃঢ়তর হয় এবং পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সংবেদনশীলতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই পুনর্মিলনীতে। আগামীকাল পর্যন্ত এই পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat