×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া চরশ্রীরামপুর এলাকায় আজ সকালে বাস চাপায় অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছেন।নিহতরা হলেন, উপজেলার উজান কাশিয়ারা গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তাঁর মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড়া গ্রামের অটো চালক রফিকুল ইসলাম (৫৫)।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, আজ বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া চরশ্রীরামপুর এলাকায় একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলে ছাহারা বানুর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিন জনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat