×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী শিক্ষার প্রসারে সরকার অবিরাম কাজ করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ও নারীশিক্ষার প্রসারে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূলদর্শন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। মুজিববর্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সেই দর্শন বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
স্পিকার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী স্কুল মাঠে সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, জাতীয় সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও শুক্লা পঞ্চমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে আমাদের কাজ করতে হবে। বিদ্যা ও জ্ঞান আহরণ এবং জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সকলকে অবদান রাখার আহ্বান জানান তিনি।স্পিকার বলেন, সরস্বতী পূজার এই আয়োজনে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। পূজার ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান তিনি।পঙ্কজ দেবনাথ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, গে¬ারিয়া ঝর্ণা সরকার এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, সুবর্ণা মোস্তফা এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat