×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিপুল ভোটে বিজয়ী হবো : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোট প্রদান করেছেন।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাপস তার ভোট দেন। এ সময় তার সহধর্মিণী আফরিন তাপস উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিপুল ভোটে বিজয়ী হবো। নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী উন্নয়নের পক্ষে ভোট দিবেন। আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা জিতলে সেভাবেই কাজ করব। ’

ইভিএমে ভোট প্রদান প্রসঙ্গে তিনি বলেন, এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। খুব সহজে ভোট দিতে পারলাম। আমি নিশ্চিত ইভিএমে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে।

বিএনপি প্রার্থীর এজেন্ট না দিতে পারা প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত এ মেয়র প্রর্থী বলেন, তাদের সাংগঠনিক ক্ষমতা না থাকলে আমাদের কি করার আছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তথা ডিএসসিসি’তে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। এই সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোট কক্ষ রয়েছে পাঁচ হাজার ৯৯৮টি। দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat