×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো : তাবিথ আওয়াল

ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।রাজধানীর গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের শক্তি জনগণ। এই জনগণের শক্তি নিয়ে আমরা সারাদিন মোবাবিলা করব। আমরা হাল ছাড়ছি না, মনোবল ভাঙছি না। আমাদের মনোবল এখনও শক্ত আছে।’তিনি ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহŸান জানান।এর আগে ৭টা ৫০ মিনিটে তাবিথ আউয়াল তার বাবা আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। একই কেন্দ্রের নারী বুথে তার স্ত্রী সওসান ইস্কান্দার ভোট প্রদান করেন।নিজের ভোট দিয়ে তাবিথ নগরীর অন্যান্য কেন্দ্র পরিদর্শনে বের হন।রাজধানীর দু’টি সিটি করপোরেশনে আজ সকাল ৮টায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটন্দ্রে ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat