×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০২
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তানজানিয়ার গীর্জায় পদদলিত হয়ে ২০ জন নিহত

তানজানিয়ার উত্তরাঞ্চলে এক খোলা গীর্জায় হুরোহুরির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ২০জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা রোববার এ কথা জানায়। খবর এএফপি’র।.
উত্তরাঞ্চলীয় মশি শহরের ডিস্ট্রিক্ট কমিশনার কিপি ওয়ারিওবা বলেন, শনিবার বিকেলের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি এএফপিকে জানান, ‘এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে অনেকে আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’ শনিবার খ্যতনামা ধর্মজাজক বনিফেস মোয়ামপসার নেতৃত্বে এক প্রার্থনা উৎসবের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোয়মপসা নিজেকে ‘এ্যাপোস্টল’ বলে দাবি করেন।‘মাটির ওপর পবিত্র তেল আছে’-তার এমন বক্তব্যের প্রেক্ষিতে অংশগ্রহণকারিরা আরোগ্য লাভের আশায় তা ছুঁয়ে দেখার প্রচেষ্টায় ভীঁড় করলে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat