×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৩ শিশু নিহত

কেনিয়ায় সোমবার একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৩ শিশু নিহত ও আরো অনেক শিশু আহত হয়েছে।তদন্ত কর্মকর্তারা মর্মান্তিক এ ঘটনার কারণ জানার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএএফপি’র।
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহরে ওই বিদ্যালয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পদদলিতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনার পর পুলিশ বিদ্যালয়টি ঘিরে রেখেছে এবং এ ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ঘটনার বর্ণনা নেয়া নেয়া হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ছবিতে বাবা-মাকে এ শহরের একটি হাসপাতালের জরুরি ওয়ার্ডের সামনে একত্রিত হয়ে তাদের সন্তানের খবর শোনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।ঘটনাস্থলে কাকামেগার পুলিশ প্রধান ডেভিড কাবেনা সাংবাদিকদের বলেন, ‘পদদলিতের ঘটনায় আমরা ১৩ শিশুকে হারিয়েছি। এ ঘটনায় আহত আরো অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’তিনি আরো বলেন, ‘মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ জানতে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’এক মা এ ঘটনার জন্যে শিক্ষকদের দায়ী করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat