×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে করোনাভাইরাসে নতুন করে ৩,৮৮৭ জন আক্রান্ত, আরো ৬৫ জনের মৃত্যু

চীনে করোনাভাইরাসে নতুন করে ৩,৮৮৭ জন আক্রান্ত এবং আরো ৬৫ জন মারা গেছে।চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।তারা প্রাদেশিক পর্যায়ের ৩১টি অঞ্চল থেকে মঙ্গলবার নতুন করে ৩,৮৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এবং আরো ৬৫ জনের মৃত্যুর খবর পেয়েছে। খবর সিনহুয়ার।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এ ভাইরাসে মারা যাওয়া সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা।কমিশন আরো জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে মঙ্গলবার নতুন এমন আরো ৩,৯৭১ জনের সন্ধান পাওয়া গেছে।তারা জানায়, আক্রান্তদের মধ্যে ৪৩১ জনের অবস্থা আশংকাজনক এবং সুস্থ হয়ে উঠায় হাসপাতাল থেকে ২৬২ জনকে ছেড়ে দেয়া হয়েছে।কমিশন জানায়, মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat