×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি জনগণের কাছে প্রত্যাখ্যাত দলে পরিণত হয়েছে : হানিফ

 আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলন ও ভোটে পরাজিত হয়ে বিএনপি এখন জনগণের কাছে প্রত্যাখ্যাত দলে পরিণত হয়েছে।
আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, জনগণ ভোটের দিক থেকে যেমন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনের দিক থেকেও প্রত্যাখ্যান করেছে। এই দলটাই জনগণের প্রত্যাখ্যাত দল। এই দল বিভিন্ন অপকর্মের কারণে জনগণের কাছে ধিক্কার লাভ করেছে।
তিনি বলেন, বিএনপির বিক্ষোভ আন্দোলন বিএনপিই ভালো জানে, এটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই, জনগণও এটা নিয়ে ভাবছে না। বিএনপি গত জাতীয় নির্বাচনের পরও হরতাল ডেকেছিল। এদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ভাবার কোন প্রশ্নই উঠে না, জনগণও ভাবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যিনি বা যারা নিজেদের অভ্যন্তরিন বিষয় নিয়ে মিডিয়ার সামনে নানা কথা বলেন। দেশবাসী মনে করে, এতে তাদের অযোগ্যতা-অদক্ষতাই প্রমাণিত হয়। যদি কেউ মনে করেন, তিনি কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন, অথবা তার সেই যোগ্যতা নেই, ইচ্ছে করলে তিনি অবসরে যেতে পারেন।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, মেডিকেল কলেজের ডাক্তার, শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat