×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৭
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাসে মারা গেলেন প্রথম সতর্ককারি চিকিৎসক

 চীনে করোনাভাইরাসের ব্যাপারে প্রথম সতর্ক করার চেষ্টার জন্য যে চিকিৎসককে সাজা পেতে হয়েছিল তিনিই ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। এ পর্যন্ত এই ভাইরাসে ৬৩০ জনের বেশি লোকের মৃত্যু হওয়ায় ক্রমবর্ধমান সংকট ক্ষোভ ও দুঃখের সঞ্চার করছে।ওই চিকিৎসকের নাম লী ওয়েনলিয়াং।
বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৩১ হাজার লোক সনাক্ত হয়েছে। লী ও তার সহকর্মীরা গত ডিসেম্বরের শেষে প্রথম এ ভাইরাস সম্পর্কে অবহিত করেন।চীনে এ রোগ ছড়িয়ে পড়ায় সরকার ১১ মিলিয়ন লোকের বসবাসকারী উহান নগরী যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এদিকে চীনের বাইরে আরো ২৪ টি দেশে এই ভাইরাস আক্রান্ত ২৪০ জন সনাক্ত হওয়ায় সাড়া বিশ্বে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জাপানের একটি প্রমোদ তরীতে ৬১ জনের আক্রান্ত সনাক্ত হয়েছে।৩৪ বছর বয়সী লি শুক্রবার মারা গেছেন। উহানের কেন্দ্রিয় হাসপাতাল জানিয়েছে, চীনের উইবো প্লাটফর্মের এই ‘হিরো’ হিসেবে প্রশংসিত চিকিৎসককে নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের এবং সরকারের ব্যর্থতায় ক্ষোভের সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat