×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে নাটোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর একটায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
এ সময় জেলা প্রশাসক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি সারা বছর ধরে তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে, স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর অসামান্য আত্মদানকে জানাতে হবে, শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে পারলে ঐ লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’ এর সভাপতি অনিক ওবায়দুর ও সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ।ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’র অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল জানান, বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপরে শতাধিক বই স্থান পেয়েছে।বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের আগে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ন্যাশনাল ইন্সটিটিউট এন্ড টেকনোলজি মিলনায়তনে ‘লাইফ’ এর উদ্যোগে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে চাদর বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat