×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন আদালতের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন আদালতের বিরুদ্ধে।তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকার খালেদার বিরুদ্ধে মামলা করেনি। আর তাকে জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। এখন বিএনপি খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন করলে তাদের আন্দোলন হবে আদালতের বিরুদ্ধে।”
ওবায়দুল কাদের আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকার নবনির্বাচিত দুই মেয়র এবং এমপিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। সরকার সহনশীলতার সঙ্গে বিএনপির কর্মকান্ড পর্যবেক্ষণ করছে। সরকারের এই সহনশীলতাকে দুর্বল ভাবলে তাদের ভুল হবে।তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের হুমকি আগেও শুনেছি। তাদের নিজেদের মধ্যেই ঐক্য নেই। তারা আন্দোলন করবে কিভাবে।’ আওয়ামী লীগকে তৃণমূল থেকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গিয়ে নির্বাচন নিয়ে বিষোদগার করছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat