×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-১০
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আনসার আল-ইসলামের ৫ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) বিভাগ।তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ রায়হান ভুইয়া, মোঃ হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম।রোববার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ থানার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ এসব তথ্য জানান।
সিটিটিসি বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।ইলিয়াছ শরীফ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ড সম্পাদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসে একত্রিত হন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ ও অন্যান্য অনলাইনে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন।তিনি বলেন, সম্প্রতি আনসার আল-ইসলামের নেতা আবু কায়সার ওরফে রনি’র নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইলিয়াছ শরীফ জানান, এ সংগঠনের নেতা নাজমুল ওরফে উসমান গনি ওরফে আবু আইয়ুব আল আনসারী ইতোপূর্বে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান’কে হত্যার পরিকল্পনা করেন। তিনি কুয়েতে থাকাকালীন সময়ে টেলিগ্রামের মাধ্যমে ‘এসো কাফেলা বদ্ধ হই’ গ্রুপের মাধ্যমে এই হত্যা প্রচেষ্টার পরিকল্পনায় নেতৃত্ব দেন।গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat