×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-১৩
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরে রাজস্ব আদায় ইতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলতি ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আদায় আগের অর্থবছর ২০১৮-১৯ এর চেয়ে বেশি।রাজস্ব আদায়ে সরকার প্রতি বছর বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ তা পূরণের চেষ্টা করে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকের পর সাংবাদিকদের তিনি ‘চলতি অর্থবছরে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি’ বলে মন্তব্য করেন।এক প্রশ্নের জবাবে কামাল বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক গুলোর শীর্ষ ব্যবস্থাপকদের নিয়োগ দেয়া হচ্ছে।বেসরকারী বাণিজ্যিক ব্যাংক গুলোর জন্য এ জাতীয় বিধান কার্যকর করা হলে ব্যাংকিং খাত আরও ভালো হবে তিনি উল্লেখ করেন।আমরা বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনে কিছু বিধান সংশোধন করার পদক্ষেপ নিয়েছি। আমি এখনও খসড়া সংশোধনীটি দেখিনি। খসড়ার পরে, আমরা এটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করবো। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। এর পর এটি অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat