×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-২২
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে।নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্ট এ্যান্ড এ্যামিউজমেন্ট পার্কে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত বার্ষিক বনভোজন -২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ তিনি এ কথা বলেন।
তিনি বনভোজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়। প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পরামর্শ ও নির্দেশনায় জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে।’ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জন এসেছে। এ বছর জাতি মুজিববর্ষ-২০২০ উদযাপন করতে যাচ্ছে । জাতীয় সংসদ বিশেষ অধিবেশন, শিশু মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদ জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।এ সময় বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ জাফর আহমেদ খানসহ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় প্রধান অতিথিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী সুবর্ণগ্রাম রিসোর্টে খাবারের আয়োজনে অতিথিদের দেখার জন্য বিভিন্ন মোড় ঘুরে ঘুরে দেখেন এবং এই জেলার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।খাবারের পর ড. শিরীন শারমিন চৌধুরী এই পার্কের বিভিন্ন চিত্রগুলো পরিদর্শন করেন ও ছোট বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন।
পরে তিনি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।শেষে স্পিকার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ এর ‘নদীর ধারে’ এবং সহকারী বিতর্ক সম্পাদক মোঃ মনিরুজ্জামানে র ‘শতবর্ষে শতকাব্যে শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat