×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় করোনায় আরো ৩৭৬ জন আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় আরো ৩৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।এ প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, সরকার করোনা ভাইরাস রোধে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চীনের বাইরে এ পর্যন্ত যে কয়টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক লোক আক্রান্ত হয়েছে।ভাইরাসের করণে অনেক আয়োজন হয় বাতিল না হয় স্থগিত করা হয়েছে। এছাড়া প্রায় ৭০ টি দেশ দক্ষিণ কোরিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।ইন্ডিপেনডেন্স মুভমেন্ট ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, সংকট বড় আকার নেয়ায় তা মোকাবেলায় সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে।তিনি আরো বলেন, ‘আমরা কভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবেলা করে আমাদের সংকুচিত অর্থনীতি পুনরুদ্ধারে সক্ষম হবো।’আক্রান্তের শতকরা ৯০ ভাগ দেশটির উৎপত্তিস্থল দায়েগু ও প্রতিবেশী উত্তর জিয়াংসাং প্রদেশে । দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে সেখানে মৃতের সংখ্যা মোট ১৭ জনে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat