×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাল থেকে সুপ্রিমকোর্টে অবকাশ শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন

রোববার ১৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে। আগামীকাল থেকে অবকাশকালীন বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে বিচারিক কার্যক্রম চলবে।সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য বিচারপতি মো. নূরুজ্জামানকে আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। আগামী ১৬ ও ২৪ মার্চ বেলা ১১ টা থেকে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে বিচার কার্যক্রম চলবে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat