×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৬
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদেশিদের ভিসা ৩ মাস বাড়াবে বাংলাদেশ

সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে আজ বলা হয়, ‘বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিসে এ পরিপত্র পাঠিয়েছে।
দেশে করোনভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে আজ থেকে বলবৎ অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশী মিশনগুলোকে অবহিত করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, ‘যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আগত যাত্রেিদর আজ দুপুর (১২.০০) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না।’
এতে আরো বলা হয়, ‘যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান গমন স্থগিত রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশমুখী ফ্লাইটও স্থগিত খাকবে।
এছাড়া, সকল দেশের যাত্রীদের জন্য আগমন-পরবর্তী ভিসা প্রদান দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে।
মন্ত্রণালয় জানায়, যারা বিভিন্ন করোনা ভাইরাস-আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারান্টাইনে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat